ফেব্রুয়ারি 25, 2026

সোহরাওয়ার্দী উদ্যান অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার

Untitled_design_-_2026-02-25T102857.159_1200x630

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধরের অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এই অভিযান চলাকালীন দুই মাল্টিমিডিয়া সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নঈম উদ্দিন এবং কয়েকজন দর্শনার্থীকে পুলিশ মারধর করে।
এসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তারপর গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসি মাসুদ আলমের অপসারণের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করে।

Description of image