ফেব্রুয়ারি 25, 2026

রাজধানীর নাড্ডায় গ্যারেজ ও বরফ কারখানায় আগুন নিয়ন্ত্রণে

Untitled_design_-_2026-02-25T092606.182_1200x630

রাজধানীর নাড্ডায় একটি গ্যারেজ ও বরফ কারখানায় আগুন লেগে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫:৩০ মিনিটে আগুন লাগে।
আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গ্যারেজে থাকা গাড়িগুলি আগুনে পুড়ে গেছে। এছাড়াও, আগুনের তাপে কাছের বহুতল ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আগুন লাগার পর এলাকায় যান চলাচল ধীর হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পুরো রাস্তা জুড়ে জ্যাম ছিল, তবে এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Description of image