ফেব্রুয়ারি 23, 2026

মাদারীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Untitled_design_-_2026-02-23T145028.469_1200x630

মাদারীপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এখনও পর্যন্ত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সকালে রাস্তার পাশে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে আমাদের খবর দেওয়ার পর লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আবুল কালাম আজাদ আরও বলেন, ধারণা করা হচ্ছে রাতে দুর্বৃত্তরা যুবককে হত্যা করে তার মুখ বিকৃত করে ফেলেছে। তিনি বলেন, ঘটনার কারণ অনুসন্ধান এবং অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Description of image