ফেব্রুয়ারি 20, 2026

সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

Untitled_design_-_2026-02-19T140106.437_1200x630

দেশের তিনটি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
আজ সকালে মাদারীপুরের ডাসার উপজেলার মালকাই এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। কমপক্ষে ২০ জন আহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
এছাড়াও, মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। সকালে বটতলা নতুন সেতু এলাকায় এই ঘটনা ঘটে। আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবার দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

Description of image