ফেব্রুয়ারি 18, 2026

ভাঙ্গায় অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

Untitled_design_-_2026-02-18T164027.559_1200x630

ফরিদপুরের ভাঙ্গায় খুনিরা এক অজ্ঞাতপরিচয় নারীকে (৪০) হত্যা করে হাইওয়ে এক্সপ্রেসওয়ের পাশের নদীর তীরে ফেলে দিয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে ভাঙ্গা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি আব্দুল আলীম বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে পুলিয়া-গাবতলী হাইওয়ে এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে ওড়না দিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অজ্ঞাত স্থান থেকে হত্যা করে এক্সপ্রেসওয়ের পাশে ফেলে দিয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠাই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Description of image