ফেব্রুয়ারি 18, 2026

নবীনগরে যুবলীগ নেতা গ্রেফতার

Untitled_design_-_2026-02-18T122626.486_1200x630

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক সাইফুল ইসলাম আলম (৪৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা সদরের একটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর থেকে সাইফুল ইসলাম আলম আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় এক বছরের কারাদণ্ডও রয়েছে, তবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে, জেলা পুলিশের সহায়তায় গতকাল রাতে নবীনগর থানা পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে গ্রেপ্তার করে। নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আলম একজন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল। অবশেষে, একটি বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হয়েছে।
এদিকে, রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই এই প্রভাবশালী যুবলীগ নেতার গ্রেপ্তারের খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে গ্রেপ্তারের আতঙ্ক দেখা দিয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Description of image