ফেব্রুয়ারি 18, 2026

নাটোরে বৃদ্ধা মহিলার উপর অ্যাসিড নিক্ষেপ

Untitled_design_-_2026-02-17T110603.959_1200x630

নাটোরে হালিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার উপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে মডার্ন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর আড়াইটার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত রবিবার রাতে হালিমা বেগম তার কলেজপড়ুয়া নাতনিকে নিয়ে বাসা থেকে বের হন। সেই সময় আগে থেকে অপেক্ষারত দুর্বৃত্তরা তাদের উপর অ্যাসিড নিক্ষেপ করে। হালিমা বেগম তাৎক্ষণিকভাবে তার নাতনিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন, কিন্তু তিনি নিজেও অ্যাসিডে দগ্ধ হন। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখান থেকে তাকে সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, চামেলী বেগম এবং তার প্রতিবেশীদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর ফলেই অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি ঘটেছে। ওসি জানান, এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Description of image