ফেব্রুয়ারি 16, 2026

গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Untitled_design_-_2026-02-15T171228.598_1200x630

গাইবান্ধা জেলা কারাগারে নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তার নাম শামিকুল ইসলাম সরকার লিপন (৫৫)। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহ-অধ্যক্ষ। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে কারাগার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কারা সূত্র জানায়, গতকাল রাত ১টার দিকে লিপন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা কারাগারের জেলার মো. আতিকুর রহমান বলেন, অসুস্থ হওয়ার পরপরই চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। প্রথমে তাকে সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান। কারাগারে থাকাকালীন লিপন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। গত মাসেও তিনি রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রংপুর কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, শামীকুল ইসলাম লিপনকে ২০২৪ সালের ৮ ডিসেম্বর একটি রাজনৈতিক মামলায় ঢাকায় গ্রেপ্তার করা হয়েছিল। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

Description of image