ফেব্রুয়ারি 10, 2026

অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে আইনি ব্যবস্থা

Untitled_design_-_2026-02-10T155224.165_1200x630

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে আগামী রবিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা ছয় দিন ধরে সারা দেশে সব ধরণের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওসার মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিষেধাজ্ঞার সময়ে কেবল প্রতিরক্ষা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক ব্যবহৃত ড্রোনই ওড়ার অনুমতি দেওয়া হবে। এই সময় অন্য কোনও ব্যক্তি বা সংস্থা ড্রোন চালাতে পারবে না। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Description of image