ফেব্রুয়ারি 10, 2026

নেত্রকোণায় এক রাতেই ৪ ভোটকেন্দ্রে আগুন

Untitled_design_-_2026-02-10T154133.265_1200x630

নেত্রকোণা সদর উপজেলার চারটি ভোটকেন্দ্রে আগুন লাগানো হয়েছে। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর দেড়টার দিকে উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কিছু দুর্বৃত্ত প্রথমে পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর, তারা লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দরিজাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রেও আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তা নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রের কয়েকটি বেঞ্চ পুড়ে গেলেও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Description of image