ফেব্রুয়ারি 11, 2026

নাটোরে বাড়িতে আগুন লেগে মা ও মেয়ের মৃত্যু

Untitled_design_-_2026-02-09T114356.676_1200x630

নাটোরের গুরুদাসপুরে একটি বাড়িতে আগুন লেগে এক মহিলা ও তার মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় মর্জিনা বেগম নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ধারাবাড়িশা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ি এলাকার কৃষক রন্তুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাদের এক বছরের মেয়ে রওজা।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। আতাউর রহমান আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে চারটি বাড়ি এবং পাশের একটি মুদি দোকান পুড়ে গেছে। আগুনে বারোটি ছাগলও মারা গেছে।

Description of image