ফেব্রুয়ারি 27, 2026

অবৈধ সভাপতি আমজাদ চৌধূরীকে বাতিল ঘোষণা করে BSBRA বোর্ড বাতিল, প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়

IMG-20260208-WA0164~2

বাংলাদেশ শিপ ব্রেকিং রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (BSBRA)-এর সভাপতি হিসেবে আমজাদ চৌধূরীর দায়িত্ব গ্রহণকে অবৈধ ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী বোর্ড বাতিল করে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

Description of image

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সংগঠনের সাম্প্রতিক নির্বাচন ও নেতৃত্ব কাঠামো গঠনতন্ত্র ও প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুযায়ী, গঠনতন্ত্র লঙ্ঘন, সদস্য তালিকা হালনাগাদ না রাখা এবং মেয়াদোত্তীর্ণ বোর্ড দিয়ে সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আমজাদ চৌধূরীকে সভাপতি হিসেবে অবৈধ ঘোষণা করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসক দায়িত্ব পালনকালে সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, সদস্য তালিকা যাচাই এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নেবেন।

শিপ ব্রেকিং শিল্প সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে সংগঠনে শৃঙ্খলা ও জবাবদিহি প্রতিষ্ঠার পথ খুলল।