১২,৫০০টি অব্যবহৃত ভোটকেন্দ্র সংস্কারের জন্য ১২৪ কোটি টাকা বরাদ্দ

Untitled_design_-_2025-12-15T112019.579_1200x630

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত অনুপযোগী ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও মেরামতের জন্য ১২৪ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এসব বিদ্যালয়ের অনেকগুলোর সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা জরাজীর্ণ হওয়ায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশে মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ অর্থ চায়। চলতি ২০২৫-২৬ অর্থবছরের নিয়মিত বাজেটে এ খাতে বরাদ্দ না থাকায় জাতীয় নির্বাচনের গুরুত্ব বিবেচনায় বাজেটের বাইরে বিশেষ বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট অন্যান্য রক্ষণাবেক্ষণ খাতের অর্থ শেষ হয়ে যাওয়ায় এই অতিরিক্ত বরাদ্দ জরুরি হয়ে পড়ে।

Description of image