যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষককে সাময়িক বরখাস্ত

Untitled_design_-_2025-12-08T131255.661_1200x630

শিক্ষার্থীদের যৌন হয়রানির প্রাথমিক অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন।
রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত এবং প্রতিবেদন দেওয়ার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং অভিযুক্তদের একজন প্রতিনিধিকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) কে কমিটির সদস্য-সচিব করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Description of image