৩৫৫ জন কৃষক ৫ কোটি টাকা বিনিয়োগ পেয়েছেন

Untitled_design_-_2025-11-30T152559.753_1200x630

চুয়াডাঙ্গার প্রান্তিক কৃষকদের ফসল উৎপাদনে ৫ কোটি ২৯ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ৩৫৫ জন কৃষকের মধ্যে এই বিনিয়োগ বিতরণ করেছে। কৃষকদের মধ্যে বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লাহ খান।
তিনি বলেন, “আমরা বেশ কয়েক বছর ধরে চুয়াডাঙ্গার কৃষকদের মধ্যে বিনিয়োগ করে আসছি। কৃষকরা ভুট্টা চাষে সামান্য লাভে এই বিনিয়োগ পান। ফলে বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এই জেলায় ভুট্টা চাষ অনেক বেশি। আমরা সর্বদা কৃষকদের পাশে থাকব।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম।

Description of image