সারের সিন্ডিকেট ভেঙেছে সরকার, দাম স্থিতিশীল থাকবে: কৃষি উপদেষ্টা

Untitled design - 2025-09-25T154909.529

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে, দেশের কোথাও সারের ঘাটতি নেই। সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। আমার আমলে সারের দাম বাড়বে না।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে কৃষি উপদেষ্টা এ কথা বলেন।
কৃষি উপদেষ্টা বলেন, সার নীতিমালা প্রণয়নের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হচ্ছে। এছাড়াও, ডিলারশিপ খাতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। গ্যাস সংকটের কারণে সারের কোনও সমস্যা হবে না। ২০,৬৯১ কোটি টাকার সারের বকেয়া পরিশোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ বছর আলুর উৎপাদন বেশি হলেও কৃষকরা প্রকৃত মূল্য পাচ্ছেন না। আমরা চাই কৃষকদের সুবিধার্থে আলুর দাম আরও কিছুটা বাড়ুক।
এই সময়ে প্রথমবারের মতো চীনে আম রপ্তানি করা হয়েছে। তিনি বলেন, আগামী বছর থেকে কাঠালও রপ্তানি করা হবে।

Description of image