‘পিছে তো দেখো’ তারকা আহমেদের ছোট ভাই মারা গেছেন

Untitled design - 2025-09-16T121021.127

পাকিস্তানি জনপ্রিয় শিশু তারকা আহমেদ শাহের ছোট ভাই উমর শাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছে পরিবার। পরিবারটি ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছে, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে বেহেশতের উচ্চ মর্যাদা দান করুন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন।’ ‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর মাধ্যমে আহমেদ শাহ আলোচনায় আসেন। এর ফলে তার ছোট ভাই উমর শাহও জনপ্রিয়তা অর্জন করেন। টেলিভিশনে তার বড় ভাইয়ের সাথে বিশেষ রমজান ট্রান্সমিশন এবং বিভিন্ন গেম শোতে উপস্থিত হয়ে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান। পরিবার জানিয়েছে যে, এটি তাদের জীবনের দ্বিতীয় মর্মান্তিক ঘটনা। এর আগে তাদের মেয়ে আয়েশা মারা গেছেন। তারা সকলকে উমরের জন্য প্রার্থনা করতে বলেছেন। উমরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর, ভক্ত এবং বিভিন্ন তারকারা সোশ্যাল মিডিয়ায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Description of image