৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর

Untitled design - 2025-09-10T171532.272

৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা-২০২৫ এর এমসিকিউ ধরণের লিখিত পরীক্ষা ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে।
সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে যে, ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, হলভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পরবর্তী সময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।

Description of image