জয়পুরহাটে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেসের কোচ অপসারণ, ট্রেন চলাচল স্বাভাবিক

Untitled design - 2025-09-08T125816.597

জয়পুরহাটে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি কোচ ৫ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কোচটি উদ্ধার করা হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, রবিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পরে ভোর সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় পৌঁছালে ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়। এর ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্টেশন মাস্টার আরও জানান, সোমবার সকালে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কোচটি উদ্ধার করে। এরপর সকাল ৯টা থেকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Description of image