ডেঙ্গু পরিস্থিতি: আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ৫৮০

Untitled design - 2025-08-31T175435.252

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও, এই সময়ে আরও ৫৮০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়। মৃত তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারীও রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা বিভাগে ৮৫ জন করে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮০ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উল্লেখ্য, এ বছর এ পর্যন্ত ১৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়াও, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪,৪১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Description of image