রাজধানীতে আ.লীগ ও অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মী আটক

Untitled design - 2025-08-14T132122.059

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বার্তায় এই তথ্য জানিয়েছে। ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Description of image