বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে

Untitled design - 2025-07-21T170321.222

সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এর আগে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান ১৬ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। তিনি আরও বলেন যে, বার্ন ইনস্টিটিউটে ৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন যে, দুর্ঘটনায় আহত ও দগ্ধদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে।

Description of image