আন্দোলনে হামলা, প্রাক্তন কাউন্সিলর গ্রেফতার

Untitled design - 2025-07-13T125803.382

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং পলাতক এমপি নাদভীরের ব্যক্তিগত সহকারী মো. রাসেল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী ও জনসাধারণের উপর হামলার অভিযোগে রাসেল উদ্দিনকে অভিযুক্ত করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন মামলার আসামি হিসেবে রাসেল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Description of image