কমিশন এই সপ্তাহে বড় অগ্রগতি করতে চায়: আলী রিয়াজ

Untitled design - 2025-07-13T123425.742

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান ড. আলী রিয়াজ বলেন, কমিশন বড় অগ্রগতি করতে চায়, তিনি বলেন, এই সপ্তাহে তিন দিন আলোচনা হবে। রবিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা আলোচনার ১২তম দিনের শুরুতে তিনি এ কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান বলেন, এই সপ্তাহে তিন দিন আলোচনা হবে। এরই মধ্যে, কমিশন বড় অগ্রগতি করতে চায়। ড. আলী রিয়াজ আরও বলেন, আমরা একটি জাতীয় সনদ তৈরির দিকে দ্রুত এগিয়ে যেতে চাই। আমরা যেকোনোভাবে ৩০ জুলাইয়ের মধ্যে একটি যুক্তিসঙ্গত জায়গায় পৌঁছাতে চাই। সর্বোচ্চ ৩১ জুলাই হতে পারে। আজকের আলোচনার আলোচ্যসূচিতে তিনটি বিষয় রাখা হয়েছে। এগুলো হলো: প্রধান বিচারপতির নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা ঘোষণা।

Description of image