৪ দিনের রিমান্ডে প্রাক্তন সাংসদ নাইমুর রহমান দুর্জয়

Untitled design - 2025-07-03T164822.308

বৈষম্য বিরোধী আন্দোলনের উপর হামলার মামলায় প্রাক্তন সাংসদ ও ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত এই আদেশ জারি করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে দুর্জয়কে আদালতে হাজির করা হয়। সেই সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Description of image

গতকাল, বুধবার, রাজধানীর লালমাটিয়া থেকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করে। দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দুর্জয় প্রথমবারের মতো মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর এবং দৌলতপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি একই আসন থেকে পরবর্তী সংসদেও প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম টেস্ট দলের অধিনায়কও ছিলেন তিনি। বিসিবিতেও তাকে গুরুত্বপূর্ণ পদে দেখা গেছে।