দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ ২ জন নিহত

Untitled design - 2025-07-03T132923.271

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুই সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন। অভিযান চলমান রয়েছে বলে জানা গেছে।

Description of image

অভিযানে তিনটি এসএমজি, একটি রাইফেল, অস্ত্র ও গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আইএসপিআর জানিয়েছে যে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে। স্থানীয়রা জানিয়েছেন যে রাত থেকেই এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। তারা জানিয়েছেন যে বনে দুটি মৃতদেহ পড়ে আছে।