সেনাবাহিনীর উপর হামলা: জৈন্তাপুর উপজেলা বিএনপি সভাপতি, ৯ জন কারাগারে

Untitled design - 2025-06-29T175343.884

সেনা সদস্যদের উপর হামলার মামলায় জামিনে থাকা জৈন্তাপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রশিদসহ ৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

Description of image

রবিবার (২৯ জুন) সকালে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন আসামিরা। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

উল্লেখ্য, ২৭ মার্চ রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় একটি ভারতীয় মহিষ আটক করে সেনাবাহিনীর একটি টহল দল ক্যাম্পে ফিরছিল। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল চোরাকারবারি সেনা সদস্যদের উপর ইট-পাথর নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হন এবং তাদের বহনকারী গাড়িটিও ভাঙচুর করা হয়। ঘটনার পরের দিন জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়, যেখানে ৭০ জনের নাম উল্লেখ করা হয় এবং নাম প্রকাশ না করা আরও ১৫০ জনকে আসামি করা হয়।