রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জন নিহত

Untitled design - 2025-06-29T150126.906

ভারতের ওড়িশার পুরীতে ঐতিহাসিক রথযাত্রায় পদদলিত হয়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

Description of image

স্থানীয় সময় রবিবার (২৯ জুন) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ভারতের ওড়িশার পুরীতে জগন্নাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের কাছে এই ঘটনা ঘটে। নিহতদের নাম বোলাগড়ের বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি এবং বালিপতনার প্রভাতী দাস।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস দাবি করেছে যে, রথের দড়ি ধরে রাখার জন্য অনেক ভক্ত প্রতিযোগিতা শুরু করলে পদদলিত হয় এবং অনেকেই ভিড়ের চাপে পিষ্ট হন।