ভারতে বাংলাদেশি নারীকে খুন ও ধর্ষণ
ভারতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার রামমুড়ির কালকেকে লেক থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তার স্বামী একজন পরিচ্ছন্নতাকর্মী। তাদের তিনটি সন্তান রয়েছে। ওই নারী গৃহপরিচারিকার কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে নির্জন এলাকায় তার লাশ পাওয়া যায়।
একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, “খুন হওয়া নারী একজন বাংলাদেশি নাগরিক। তিনি ছয় বছর ধরে ভারতে ছিলেন। তার স্বামীর কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে। বৃহস্পতিবার বাড়ি ফিরতে দেরী হওয়ায় তার স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। শুক্রবার সকালে যখন তার লাশ উদ্ধার করা হয়, তখন তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
