আগামী নির্বাচনে ‘আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না’

4

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন, এ দেশে ফ্যাসিবাদের ফেরার কোনো সুযোগ নেই। একই সঙ্গে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

Description of image

শনিবার নিজ জেলা লক্ষ্মীপুর যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। আজ জেলার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এই উপদেষ্টাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

পথসভায় মাহফুজ আলম বলেন, ‘বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না।

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক বলেন, ‘আওয়ামী লীগ ফিরলে ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা বিএনপি-জামায়াতসহ সব ধরনের প্রতিনিধি নিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থাকে উৎখাত করেছি।’

তিনি আরও বলেন, ‘হাসিনা যেসব প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদ কায়েম করতেন, সেগুলোর সংস্কার না হলে এবং নির্বাচন না হলে প্রতিষ্ঠানগুলোই থেকে যাবে। এসব প্রতিষ্ঠান থাকলে মানুষ কখনোই বৈষম্য ও নিপীড়নমুক্ত হবে না।

‘অতএব, সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন এবং রাজনৈতিক ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন করা হবে। এই দেশ বাংলাদেশপন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লিপন্থী লোকদের কোনো স্থান হবে না।