সেপ্টেম্বর 24, 2026

ইসিতে নিবন্ধন পেল গণসংহতি আন্দোলন

Untitled design (7)

গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত পেয়েছে।

Description of image

হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ইসি সচিবালয় মঙ্গলবার জোনায়েদ সাকির নেতৃত্বে এই দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

গণসংহতি আন্দোলনের নিবন্ধন সংখ্যা ৫৩। দলীয় প্রতীক ‘মাথাল’।

মঙ্গলবার গণসংহতি আন্দোলনের একটি প্রতিনিধি দলের কাছে দলের নিবন্ধন সনদ তুলে দেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।

শফিউল আজিম স্বাক্ষরিত নিবন্ধন বিজ্ঞপ্তিতে বলা হয়, গণসংহতি আন্দোলন পুনঃনির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

জানা গেছে, গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আবেদন করে। কিন্তু তখন ইসি নিবন্ধন দেয়নি। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে দায়ের করা আবেদন প্রত্যাহার করে নেয়। ওই দিনই নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব দলের কোনো আপত্তি আছে কি না, তা জানতে ৬ দিনের সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন। আজ গণসংহতি আন্দোলন নিবন্ধন করেছে ইসি।