অন্তর্বর্তী সরকারে কারা থাকবেন জানালেন সমন্বয়ক আসিফ

Untitled design (9)

বহুল আলোচিত অন্তর্বর্তী সরকারে কারা থাকবেন সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

Description of image

আজ বৃহস্পতিবার সকালে যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ও আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

এর আগে গত মঙ্গলবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন ১৩ সমন্বয়কারী।

বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন।