সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মশকরা: হাইকোর্ট

Untitled design

গোয়েন্দা পুলিশের কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে খাইয়ে ছবি প্রকাশকে জাতির সঙ্গে পরিহাস বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

Description of image

সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এর আগে রোববার অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ সমন্বয়কদের সঙ্গে নাস্তা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন।

ক্যাপশনে হারুন লিখেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই তাদের ডিবি অফিসে এনে তাদের সঙ্গে কথা বলেছি।

তিনি আরও লেখেন, ‘আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কেন! তাদের কথা শুনে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানালে তাদের উদ্বেগ দূর হয়। টিম ডিবি ডিএমপি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে গত শুক্রবার আন্দোলনের তিন সমন্বয়কারী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বকর মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রেডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে শনিবার সরজিস, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।