সৌদিতে পৌঁছেছেন ৩০ হাজার ৮১০ হজযাত্রী, মৃত্যু দুইজন

Untitled design (5)

এ বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৮১০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

Description of image

সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৭ হাজার ৬৩ জন।

বাংলাদেশ থেকে ৭৭টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি পৌঁছেছেন । এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩২টি, সৌদি এয়ারলাইন্সের ২৫টি এবং ফ্লিন এয়ারলাইন্সের ২০টি ফ্লাইট পরিচালনা করে।

এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এর আগে, ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়। এর মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের হজের আনুষ্ঠানিক যাত্রা। এটি ১০ ​​জুন শেষ হবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন শুরু হবে এবং ২২ জুলাই শেষ হবে।