যেসব এলাকায় সোমবার গ্যাস থাকবে না

Untitled design (1)

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের কারণে সোমবার ঢাকার সাভারের বিভিন্ন এলাকায় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

Description of image

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের কারণে সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাভারের টঙ্গাবাড়ি, আশুলিয়া, খেজুর বাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারী, আকরান এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

এসব এলাকার বাসিন্দারা, সিএনজিসহ সব গ্রাহকের গ্যাস বন্ধ থাকবে। এ ছাড়া ওই সময় আশপাশের এলাকায় গ্যাসের নিম্নচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।