প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ

Untitled design (4)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

Description of image

আজ রোববার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৫৭ জন।

গত ২৯ মার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd-এ ফলাফল পাওয়া যাবে।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। গত বছরের ১৪ জুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়।