রাজধানীতে আগুন পুড়ল ১৪ বাস

Untitled design (4)

রাজধানীর ডেমরার ধর্মিকপাড়ায় লন্ডন এক্সপ্রেস পরিবহনের ভলভো বাসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার রাত ৯টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যারেজে থাকা ১৪টি বাস পুড়ে গেছে।

Description of image

রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা আনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যারেজে থাকা ১৪টি বাসে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ জানান, আজ রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগে। এরপর তিনি বলেন, ধর্মিকপাড়া, কোনপাড়া, ডেমরার গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুন লেগেছে বলে জানা গেছে। খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার থেকে আরও চারটি ইউনিট আগুন নেভায়।