মিয়া আরেফি মার্কিন সরকারের সদস্য নন বলে জানাল ওয়াশিংটন

6

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফি মার্কিন সরকারের সদস্য নন বলেও জানিয়েছে ওয়াশিংটন। বুধবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে ঢাকায় বিএনপি কার্যালয়ে মিয়া আরেফির বক্তব্য এবং প্রেসিডেন্ট বাইডেনকে একদিনে ১০ থেকে ২০টি টেক্সট মেসেজ পাঠানোর দাবি উঠে আসে।

Description of image

প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র সরকারকে বিব্রত করতে ওয়াশিংটন কি মিয়া আরেফি বা তার সঙ্গে যুক্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে যে ওই ব্যক্তি মার্কিন সরকারের সদস্য নন। এর বাইরে, ব্যক্তির কর্ম সম্পর্কে তার কোনো মন্তব্য নেই।

ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসে বিএনপির হামলার অভিযোগও উঠেছে। যুক্তরাষ্ট্র বিএনপিকে সহিংসতা বন্ধ করে নির্বাচনে অংশগ্রহণ করতে বলবে কি না জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন সব রাজনৈতিক দল, ভোটার, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজের দায়িত্ব। গত মঙ্গলবার এবং এর আগেও বহুবার তিনি এ কথা বলেছেন।শান্তিপূর্ণ অবাধ, সুষ্ঠু নির্বাচন- বাংলাদেশের মানুষ যা চায়, যুক্তরাষ্ট্র চায়।