সেপ্টেম্বর 24, 2026

এটিএন বাংলার অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে স্বাগত জানালেন ইকবাল হোসেন

IMG-20230715-WA0043~3

দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার ২৭ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে গত শনিবার ঢাকার কাওরান বাজার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে যোগ দিতে আসেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।কার্যালয়ে এলে এসময় এটিএন বাংলার পক্ষ থেকে স্পিকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চ্যানেলটির পরিচালক ও পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।

Description of image