পূজামন্ডপে হামলা: জাতিসংঘ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে

Untitled design (4)

Description of image

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি তাদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান। সোমবার সন্ধ্যায় এক টুইটে তিনি এই আহ্বান জানান।

মিয়া সেপ্পো টুইট করেছেন, “সাম্প্রতিক বাংলাদেশে হিন্দুদের উপর হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফলাফল যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা বন্ধ করা উচিত। আমরা সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাই।