সংবিধান সংশোধনে বিরোধী দলের পরামর্শ যেকোনো সময় গ্রহণ করার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Untitled design (37)

সংবিধান সংশোধনের জন্য গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি শুরু হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দল কমিটিতে নাম না দিলেও তাদের পরামর্শ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, বিরোধী দল যেকোনো সময় পরামর্শ দিতে পারবে। তিনি বলেন, প্রস্তাব থেকে শুরু করে সংবিধানের তফসিল পর্যন্ত আলোচনা হবে। তিনি আরও বলেন, সরকার জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চায়। আজকের বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কথা রয়েছে।
গত ১৩ জুলাই জাতীয় সংসদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে চেয়ারম্যান করে ১২ সদস্যের ‘সাংবিধানিক সংশোধনী বিষয়ক বিশেষ কমিটি’ গঠন করে। সরকারি দল এই কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য বিরোধী দলের কাছে পাঁচটি নাম চেয়েছিল। তবে বিরোধী দল কোনো নাম দেয়নি। কমিটি গঠনের দিনই বিরোধী দল এই কমিটিকে প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে।
বিরোধী দলগুলোর অভিযোগ, সংবিধানের সংশোধন নয়, সংস্কার প্রয়োজন। তাই তারা অন্তর্বর্তী সরকার কর্তৃক নির্ধারিত সংস্কার প্রক্রিয়া অনুসরণের দাবি জানিয়ে আসছে।

Description of image