দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরাজি

Untitled design (27)

সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল-খেরাজি, দুই দিনের এক সংক্ষিপ্ত সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন।গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র বিষয়ক প্রধান উপদেষ্টা জনাব হুমায়ুন কবির তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
কূটনৈতিক সূত্র জানায়, এই সফরকালে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সংক্ষিপ্ত সফর শেষে আগামীকাল, মঙ্গলবার বিকেলে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Description of image