ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না

Untitled design (66)

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না, বলেছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। গতকাল শুক্রবার (২৪ জুলাই) দিল্লির জন্তর মন্তরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা শুধু জন্তর মন্তরের বিক্ষোভকারীদের বিষয় নয়। সারা দেশের মানুষের এখন একটাই স্পষ্ট দাবি যে, এই ব্যক্তিকে যেতে হবে অথবা তাকে বরখাস্ত করতে হবে। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই।
আশুতোষ রাঙ্কা আরও বলেন, আমরা সরকারকে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছি যে পদত্যাগ বা বরখাস্ত ছাড়া অন্য কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না। এখানে কোনো মধ্যপন্থা নেই। বিষয়টি এখন আর শুধু জন্তর মন্তরের এই বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ নেই। সারাদেশে বিক্ষোভ চলছে এবং সরকারের উচিত সাধারণ মানুষের অনুভূতির প্রতি মনোযোগ দেওয়া।

Description of image