চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ৭০ হাজার টাকা জরিমানা

Untitled design - 2026-07-21T153434.479

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে প্লাস্টিকের পণ্য বিক্রির একটি দোকান থেকে নিষিদ্ধ পলিথিনের ব্যাগ জব্দ করেছে একটি ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাজারটির তিনটি দোকানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ পলিথিনের ব্যাগ জব্দ করা হয়।
চাঁদপুরের পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ব্যবসায়ী মাহবুবের কাছ থেকে ২০ হাজার টাকা, ফখরুদ্দিনের কাছ থেকে ৩০ হাজার টাকা এবং মো. সাব্বিরের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Description of image