রাজধানী আবারও প্লাবিত হতে পারে

Untitled design - 2026-07-20T174348.165

আজ সোমবার (২০ জুলাই) সকাল থেকে ঢাকাসহ দেশের সাতটি বিভাগে শুরু হওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে। এ সময় অতি ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানী ঢাকা প্লাবিত হতে পারে। সোমবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ (২০ জুলাই) সকাল থেকে দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ১১টা থেকে আগামী ৪৮ ঘণ্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও সতর্ক করেছে যে, ভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা দেখা দিতে পারে।

Description of image