ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিত করতে নির্ভুল ডেটাবেস তৈরির ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

Untitled design - 2026-07-20T162908.728

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকরভাবে, স্বচ্ছভাবে এবং নির্ভুলভাবে পৌঁছে দেওয়ার জন্য একটি নির্ভুল ও গ্রহণযোগ্য ডেটাবেস তৈরির ওপর জোর দিয়েছেন। পর্যায়ক্রমে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আজ সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে কর্মসূচিটির অগ্রগতি এবং দেশব্যাপী এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে আলোচনা হয়। এছাড়াও, প্রধানমন্ত্রী ধাপে ধাপে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর জোর দেন।
তিনি তথ্য সংগ্রহ, যাচাই এবং সুবিধাভোগী বাছাই প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Description of image