প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

Untitled design - 2026-07-20T161545.420

রাশেদ খানকে চুক্তিভিত্তিক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রবিবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করার শর্তে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে যে, রাশেদ খানের নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এই নিয়োগের মেয়াদ হবে প্রধানমন্ত্রীর কার্যকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটবে। প্রসঙ্গত, রাশেদ খান ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৪ (কালিগঞ্জ উপজেলা ও সদর আংশিক) আসন থেকে পরাজিত হয়েছিলেন। এর আগে তিনি গণঅধিদপ্তর ছেড়ে বিএনপিতে যোগ দেন। তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।

Description of image