মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ জন, আহত অন্তত ১০ জন

Untitled design - 2026-07-19T145938.696

মানিকগঞ্জের শিবালয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ রবিবার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাদলগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঘটে।
নিহত ব্যক্তি হলেন ঘিওর উপজেলার বারোটিয়া ইউনিয়নের মৌহালী গ্রামের মোন্তাজ উদ্দিন সিকদারের ছেলে দেলোয়ার হোসেন (৫০)। বাদলগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সেলফি পরিবহন বাসটি পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার গাবতলী যাচ্ছিল। বাদলগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সামনের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সেতুর মাঝখানের খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসটি এখনো উদ্ধার করা যায়নি। এছাড়া, হাইওয়ে পুলিশ জানিয়েছে যে একটি রেকার ডাকা হয়েছে।

Description of image