অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কৃত

Untitled design - 2026-07-16T113644.620

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর কক্সবাজারের মাতামুহুরি উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আয়াতুল্লাহ হুমাইনিকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল। গতকাল বুধবার (১৫ জুলাই) রাতে জেলা যুবদলের যুগ্ম দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুলাই লোহাগাড়ায় অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আয়াতুল্লাহ হুমাইনিকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদ, প্রাথমিক সদস্যপদ এবং দলের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

Description of image