খেলা দেখে ফেরার পথে উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত

Untitled design - 2026-07-16T111552.410

রাজধানীর উত্তরায় এক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি বাস তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
জানা গেছে, উত্তরার জসীমউদ্দিন মোড় ও রাজলক্ষ্মীর মধ্যবর্তী এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। পরে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন দৈনিক প্রাণ বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। এদিকে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো দুর্ঘটনার কারণ এবং জড়িত বাসটি শনাক্ত করার জন্য কাজ করছে।

Description of image